“শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার” বেনাপোল হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটায় বেনাপোল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। জনসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আলহাজ্ব নুরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এই নির্বাচনের মাধ্যমে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার সুযোগ এসেছে। জনগণ ঐক্যবদ্ধ হলে বিজয় নিশ্চিত হবে।”

বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।