
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ–হোসেনপুর থেকে ময়মনসিংহের গফরগাঁও যাওয়ার মিষ্টি পট্টি চৌরাস্তা সংলগ্ন ব্রাহ্মপুত্র শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ভেঙে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাতের দিকে গফরগাঁও যাওয়ার সময় একটি ভারী কয়লাবাহী ট্রাক ব্রিজের ওপর উঠলে গাড়ীর ভার সইতে না পেরে ব্রিজের মধ্য অংশ ডেবে যায়। ট্রাক চালক দ্রুত ট্রাকটি পেছনের দিকে সরিয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হলেও ব্রিজ ভাঙার কারণে দুই উপজেলার মানুষের দৈনন্দিন যাতায়াত বন্ধ হয়ে গেছে। ভাঙা ব্রিজের কারণে চর এলাকার মানুষজনের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। স্থানীয়রা
জানিয়েছেন, এখন বিকল্প সড়ক ব্যবহার করতে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালবাহী গাড়ির চাপের কারণে ব্রিজটি ভেঙেছে। হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ব্রিজ পরিদর্শন করে বলেন, বেইলি ব্রিজটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তাই ব্রিজের ওপর সকল যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত মেরামত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনদূর্ভোগ কমানোর জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ বলেন, ভারী মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ নজর রাখছে। জনসাধারণের নিরাপত্তা এবং সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের পাশাপাশি সেতুর উপর ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ব্রিজটি দ্রুত মেরামত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হবে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
