
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝিনুকনগর এলাকার বাসিন্দা, বোদা সেনা কল্যাণ সমিতির অন্যতম সদস্য ও সাবেক সেনা সদস্য ল্যান্স কর্পোরাল মোঃ আবুল কালাম আর নেই। শনিবার সকাল ১০টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
তার মৃত্যুতে বোদা সেনা কল্যাণ সমিতির সভাপতি সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল কালাম আজাদসহ সমিতির সকল সদস্য ও এলাকার প্রাক্তন সেনা সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, আবুল কালাম ছিলেন ভদ্র, নম্র ও সৎ চরিত্রের একজন মানুষ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ছেলে তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মরহুমের প্রথম জানাজা বোদা মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
