
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুনদি ইউনিয়নের উত্তর পুমদি পাইপুডা বিল এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ব্যবস্থা নিয়েছে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার চক্রের সদস্য ও এক্সেভেটর ভেকুর ড্রাইভার ও হেলপার পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়।
পরে হোসেনপুর উপজেলার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ তাদের মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ধরনের অভিযান উপজেলা জুড়ে চলমান থাকবে। অন্যদিকে, স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অবৈধভাবে টপ সয়েল ও মাটি কাটার কারণে কৃষি জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রোকুনুজ্জামান খানবিশেষ প্রতিনিদি