
সুমন গাজী ( শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৯ সেপ্টেম্বর) মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফ সরকারের সঞ্চালনায় উপজেলার মাওনা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম রিফাত প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মী।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
