
সুমন গাজী (শ্রীপুর) গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকারের নেতৃত্ব শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জৈনাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আক্তার হোসেনের সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়নের টাউন সেন্টার এর সামনে পথসভা কর্মসূচি পালন করেন।
এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার, তেলিহাটি ইউনিয়ন যুবনেতা রুবেল আহমেদ, আবু বকর সিদ্দিক, শাহীন আহমেদ, এমদাদুল, হুমায়ূন আহমেদ, মতিউর রহমান, সোহেল রানা, সোহেল আহমেদ, মমিন সরকার, আমান সরকার, মাসুদ রানা, নাজমুল, মাহমুদুল হাসান খোকা, সাদিকুল ইসলাম, মাসুম, সৌরভ, নাজমুল, ইয়াসিন, আবিদ, মিনহাজ, আরাফাত, রাকিব সাব্বিরসহ ইউনিয়নের ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ সকল নোতা কর্মীরা উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
