গাজীপুর সদরে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লীরা বাঘেরবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জড়ো হয়ে এ প্রতিবাদ জানায়।

এসময় বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।

মিছিলকারীরা মহানবীকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *