বগুলাবাজার ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ও দোয়ারাবাজার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের বগুলাবাজার এলাকায় এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিটি উপকারভোগী পরিবার ১৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল পাচ্ছেন। অর্থাৎ, প্রতি পরিবারকে ৪৫০ টাকায় ৩০ কেজি চাল প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৫৬৫ জন তালিকাভুক্ত উপকারভোগী এই সুবিধা পাচ্ছেন।

চাল বিতরণ করেন ডিলার মো. জাহাঙ্গীর আলম (মিন্টু) ও মো. আবু হানিফা। এ সময় উপস্থিত ছিলেন বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান (মিন্টু), আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. আয়ুব আলী, ইউপি সদস্য জামিল খান, ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা ছিদ্দিকুর রহমান, বিএনপি নেতা শহিদ মিয়া, তমিজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম তদারকি ও ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন মো. রেজাউল ইসলাম কাজল ও হারুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *