বগুলা রোছমত আলী রাম সুন্দর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও বগুলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম (জুয়েল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান।

অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জুয়েল মনি, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ, ছাত্র অভিভাবক শহিদুল ইসলাম বাচ্চু ও সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মা–বাবাকে শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তবেই সন্তানরা ভালো ফলাফল অর্জন করে রাষ্ট্র ও বিশ্বকে আলোকিত করতে পারবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহাম্মদ আলী, আইসিটি প্রভাষক ইশতিয়াক আহমেদ, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, এডহক কমিটির সদস্য আবদুল কুদ্দুস, বগুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া, বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত সকল অভিভাবক ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সন্তানের ভবিষ্যতের জন্য সময় বের করে এখানে এসেছেন—এটি প্রমাণ করে যে আপনারা তাদের প্রতি কতটা যত্নশীল। ছাত্র, শিক্ষক ও অভিভাবক—এই তিন স্তম্ভের সমন্বয়েই একটি শিশুর সঠিক বিকাশ সম্ভব।

সভাপতির বক্তব্যে এডহক কমিটির সভাপতি আরিফুল ইসলাম জুয়েল বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। পড়াশোনার পাশাপাশি তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবক-শিক্ষক সম্পর্ক অত্যন্ত জরুরি।

সভায় অভিভাবকরা বিদ্যালয়ের নানা সমস্যা, শৃঙ্খলা রক্ষা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং পাঠদানের মান উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।

শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

সভায় নবম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *