
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে যৌথ বাহিনী গাজীপুর সদর মেট্রো থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী আব্দুল হালিম (২৫) ওরফে পিচ্চি হালিমকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া একই থানার রথখোলা কাকলী বস্তি থেকে মাদক ব্যবসায়ী সুজন মিয়া (২৭)-কে ২৬০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার টাকাসহ আটক করা হয়।
অভিযানে আরও ধরা পড়ে সদর এলাকার ছিনতাইকারী ও হত্যা মামলার আসামি জয় রায় (২২)। তিনজনকেই আইনি প্রক্রিয়ার জন্য গাজীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এর আগেও তাদের নামে একাধিক মামলা রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
