
গাজীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে রাজেন্দ্রপুর–ভাওয়াল–মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একাধিক অপরাধী আস্তানায় লক্ষ্যভিত্তিক তল্লাশি চালানো হয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে এলাকাটি ঘেরাও করে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভাওয়াল মির্জাপুর এলাকার বড় ইয়াবা ব্যবসায়ী নাজমুল। তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডাকাত সদস্য নাজমুল। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এবং ডাকাত দলের সদস্য রাব্বী তার কাছ থেকেও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ডাকাতদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল সদর মেট্রো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
