ভাওয়ালগড় ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

মিলন শেখ: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, গাজীপুর সদর উপজেলা শাখার আওতাধীন ভাওয়ালগড় ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত এ কমিটিতে আহ্বায়ক , সদস্য সচিব এর সাথে ১০ জন যুগ্ম- আহ্বায়ক ও ২৩ জন সম্মানিত সদস্য সহ মোট ৩৫ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রুবেল মাহমুদ এবং সদস্য সচিব মোঃ রেজাউল করিম রোমান।

গাজীপুর সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মো: আমিনুল ইসলাম সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ বিপ্লব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।

গঠনতন্ত্র অনুযায়ী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘোষণাপত্রে গাজীপুর সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মো: আমিনুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ বিপ্লব হোসেন হোসেন স্বাক্ষর করেছেন।

পদপ্রাপ্ত নেতারা জানান, ভাওয়ালগড় ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করা এবং স্থানীয় জনগণের কল্যাণে কাজ করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *