গাজীপুরে কালভার্টের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়রা একটি কার্টন দেখতে পান। কার্টনটি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গিয়ে খুলে দেখতে পান, এর ভিতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা জয়দেবপুর থানায় খবর দেন।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন জানান, “বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট নামে একটি কারখানার পশ্চিম পাশের কালভার্টের পাশ থেকে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি।”

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “বানিয়ারচালা এলাকা থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *