গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিয়াজুল গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ও স্থানীয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ১০ জন বন্ধুর সঙ্গে পিরুজালী হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে রিয়াজুল। একপর্যায়ে স্রোতে ডুবে যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে খবর দেওয়া হয় রাজেন্দ্রপুর মডান ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৯টার দিকে নদ থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ জানান: পানিতে ডুবে মারা যাওয়া স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *