
গাজীপুরে আওয়ামীলীগ কর্মী সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে। মানববন্ধনে তারা তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী ও স্থানীয় জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবী জানান।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নিয়ে শাখাওয়াত হোসেনকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বক্তব্য দেন। তারা সাখাওয়াত হোসেনের সব অপকর্মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সদস্য জিতু, গাজীপুর সদর উজজেলা শাখার আহ্বায়ক সদস্য আকাশ, খোকন আহমদ ও শাহিন। তারা বলেন, শাখাওয়াত হোসেন তার রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে রেখেছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্তে¡ও প্রশাসন এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। সাখাওয়াতকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান।
