
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে তুখোড় যুবনেতা মো. সাফায়াতুল হাসান সম্রাটের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বিকেলে গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল রানার উদ্যোগে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন।
সাফায়াতুল হাসান সম্রাট বিগত স্বৈরাচারী সরকারের আমলে বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়ে রাজপথে সক্রিয় আন্দোলন করেছেন। সর্বশেষ জুলাই মাসে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন তিনি।
সম্প্রতি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
