গাজীপুর সদর উপজেলা কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর সদর উপজেলা কৃষক দলের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গাজীপুর জেলা শাখার অনুমোদিত এ কমিটিতে মো. আসাদুজ্জামান হারুনকে আহ্বায়ক এবং মো. আমিনুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান এবং সদস্য সচিব
ফকির ইসকান্দার হোসেন জানুর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি গত (২২ মে ) ঘোষণা করা হয়।

কমিটিতে ১জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ১৬ জন যুগ্ম আহ্বায়ক এবং ২২ জন সাধারণ সদস্য রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন আনোয়ার হোসেন আয়নাল অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন সাদিকুল ইসলাম (শুভ), হালিম মিয়া, সেলিম কাইয়া, সিরাজুল ইসলাম, আতিকুর রহমান, আজিজুল ইসলাম, ফারুক সরকার, আকরাম হোসেন, আবু সাঈদ, ইসমাইল হোসেন, সুমন খান, হাসান মোল্লা, জয়নাল উদ্দিন, ওসমান গনি এবং জিলাল উদ্দিনসহ আরো বেশ কয়েকজন।

কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আসাদুজ্জামান হারুন এবং সদস্য সচিব মো. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক হালিম মিয়া, সেলিম কাইয়া, সিরাজুল ইসলাম, হাসান মোল্লা, আজিজুল ইসলাম, জিলাল উদ্দিন, উসমান গণী, সুমন খান এবং সদস্য বদিউজ্জামান সজীব, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নেতারা জানান, এই নবগঠিত আহ্বায়ক কমিটি কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *