
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোন, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মুহাম্মদ আবু ইউসুফ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহার মূল বার্তা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। এই মহান ত্যাগের দিনে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহার আদর্শ যেন আমাদের চিন্তা, চেতনা ও কর্মে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানাচ্ছি।”
তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁদের পক্ষ থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
মুহাম্মদ আবু ইউসুফ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। ঈদুল আযহা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি ভালোবাসা। আমাদের উচিত প্রতীকী পশু কোরবানির পাশাপাশি নিজের অন্তরের পশুত্বকেও কোরবানি দেওয়া।”
তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ এবং ইসলামের চিরন্তন শিক্ষা আমাদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ধনী-গরিব বৈষম্য দূর করে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চেতনায় আমরা যেনো প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।”
সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
