গাজীপুর সদর উপজেলায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রোকুনুজ্জামান খান
বিশেষ প্রতিনিদি

print news

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আজগর আলী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার দরগারচালা (তেতুলতলা) এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার স্থানীয় লেহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে আজগর আলীকে আটক করা হয় এবং তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে একটি জিপার ব্যাগে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *