শ্রীপুরে সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভের মাধ্যমে নয়া দিগন্তের সাংবাদিক মোজাহিদ’কে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) বেলা ১১ টায় গাজীপুর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান, তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ংকর স্লোগান দেয়, যার মধ্যে ছিল— “একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।” এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), এম এম ফারুক (ইত্তেফাক), ফয়সাল খান (দেশ রূপান্তর), আব্দুল লতিফ মাস্টার (আমাদের সময়), মোতাহার খান (জিটিভি), ফজলে মমিন (বৈশাখী টিভি), রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), মাহমুদুল হাসান (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *