মোটরসাইকেল দুর্ঘটনায় সিএন্ডএফ ব্যবসায়ীর মৃত্যু

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে যশোর-মাগুরা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিউল আলম (৩০) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ীর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকেএই দুর্ঘটনা ঘটে।

যশোর শহরের বারান্দীপাড়া নিহত রাজিউল মোল্লাপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা বিমান বন্দরের একজন সিএন্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিউল যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজিউল। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *