শ্রীপুরে অটোচালক হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

 শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোচালক লিটন মিয়ার হত্যার অভিযোগে প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দা ও সহকর্মী অটোচালকরা।

নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার আনোয়ারের বাড়িতে ভাড়া থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

অটোচালকদের অভিযোগ, সোমবার বিকেলে শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসচালক ও লিটনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক ধরে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের ওপর চলন্ত বাস থেকে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়।

অটোচালকদের দাবি, লিটনকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে বিচারের দাবি জানান। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

পরে প্রশাসনের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর আশ্বাসে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন অটোচালকরা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *