
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল ঘোষণার পর গাজীপুরের শ্রীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত দলটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের আহ্বানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। ছাত্র-জনতার আন্দোলনের সফল পরিণতিই এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট।
এরই ধারাবাহিকতায় ১ মার্চ শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বিকেলে মাওনা চৌরাস্তা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আবু রায়হান মিসবাহর সভাপতিত্বে এবং শিশির খানের সঞ্চালনায় শহীদি চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার প্রদক্ষিণ করে। পরে শহীদি চত্তরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
সকালে ভাইরাল ভিডিও, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা
- -
গাজীপুরে পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা
- -
গাজীপুরে গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- All Posts
