পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা জানালেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির নেতা আবু ইউসুফ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পবিত্র মাহে রমজান উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুহাম্মদ আবু ইউসুফ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে মাহে রমজান। এজন্য মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এবং সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ইহকাল ও পরকাল—উভয় জীবনের জন্যই রমজানের গুরুত্ব অসীম। রোজা পালন আমাদের শরীরের জন্য উপকারী, আর এর সঙ্গে আল্লাহর অশেষ রহমতও জড়িয়ে আছে। এই মাসে আমাদের জন্য গুনাহ মাফ এবং পূণ্য অর্জনের বিশেষ সুযোগ রয়েছে। তাই প্রাপ্তবয়স্ক সবাইকে ইসলামী বিধান অনুযায়ী রোজা পালনের আহ্বান জানাচ্ছি।”

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

পরিশেষে তিনি সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *