
সুজানগর প্রতিনিধি: সুজানগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মজিবর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভূতপূর্ব অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা অন্যত্র বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হন মোঃ মজিবর রহমান। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি সুজানগর থানার অফিসার ইনচার্জ হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিন, তাই সবার সহযোগিতা কামনা করছি।”
তার এ যোগদানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়েছেন এবং তার সফলতা কামনা করেছেন।
এদিকে, থানার অন্যান্য কর্মকর্তারাও নতুন ওসির নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
