সুজানগরের তমা প্রশাসনিক ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী নিয়োগপ্রাপ্ত

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের কৃতি সন্তান, হাইকোর্ট বিভাগের বিশিষ্ট আইনজীবী হাজারী জাকিয়া হুমায়রা তমা প্রশাসনিক ট্রাইব্যুনাল, ঢাকার প্যানেল আইনজীবী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ কর্তৃক তিনি এ পদে নিয়োগপ্রাপ্ত হন।

নিয়োগপ্রাপ্তির দুই দিন পর, ২৫ ফেব্রুয়ারি, তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

আইনজীবী তমা সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের পরপর চারবার নির্বাচিত জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান এবং সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নুর বড় মেয়ে।

তিনি তার কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *