
গাজীপুর প্রতিনিধি: রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার ও বাঘের বাজার এলাকায় লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ভবানীপুর বাজারে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নেতৃত্বে এবং বাঘের বাজারে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছেন বাবর। নিজ এলাকায় যাওয়ার পথে শতাধিক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানানোর অপেক্ষায় ছিলেন। পরে দুপুর ১১টার দিকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
