
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কৃষি ফসলের ন্যায্য মূল নির্ধারণ, সার, বীজ কীটনাশকসহ, সকল কৃষিন উপকরণ রাষ্ট্রিয়ভাবে উৎপাদন ও বিপণন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও বন্ধ কলকারখানা চালু ও কৃষিখাত সংস্কারের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কৃষক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) রংপুর টাউনহল মাঠে সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অজিত দাসের সঞ্চালনায় আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী ফরিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশহিদা সুলতানা ঋতু, সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহসানুল হাবিব সাঈদ, আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।
কনভেনশন আটটি জেলা বিপুল সংখ্যক কৃষক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের গান পরিবেশেনার মধ্যে দিয়ে কনভেনশনের সমাপ্তি হয়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
