
পাবনা সুজানগর প্রতিনিধি: মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার সাগর আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার, উপজেলা যুবদলের আহব্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ও ছাত্র প্রতিনিধি মানিক প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন সুজানগর পৌরসভার ট্যাক্স কালেক্টর ও পাবনা জেলা পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন সরদার ।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা
- -
গাজীপুরে মাদক নির্মূলে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- -
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- All Posts
