
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও ও মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা আটটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা ও পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩০/১-এস ও ১২২৯/৭-এস-এর প্রায় ১৫০ গজ ভেতরে ঝুমগাঁও ও মোকামছড়া এলাকা থেকে মালিকবিহীন এসব গরু আটক করে। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৭,২০,০০০ (সাত লাখ বিশ হাজার) টাকা।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও বাঁশতলা বিওপির সীমান্ত এলাকা মোকামছড়া ও ঝুমগাঁও দিয়ে ভারতীয় গরু পাচারের তথ্য পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে গরুগুলো আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে।’
আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
