
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে হোসেনপুর উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও কাজী নাহিদ ইভ, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর-কটিয়াদি সার্কেলের এএসপি তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ও ওসি (তদন্ত) লিমন বোস।
এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, হোসেনপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, আদর্শ মহিলা কলেজ, মডেল গার্লস স্কুল, পাইলট স্কুল অ্যান্ড কলেজ, হোসেনপুর সরকারি কলেজ, রোভার স্কাউট, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় শহীদ মিনার চত্বরে বিভিন্ন বয়সী ও পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
