
বেনাপোল ( যশোর) প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকের টায়ারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামিকে আটক করা সম্ভব হয়নি।
পলাতক আসামির নাম মামুন হোসেন (২৪), তিনি বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
সকালে ভাইরাল ভিডিও, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা
- -
গাজীপুরে পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা
- -
গাজীপুরে গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত
- All Posts
