শ্রীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিক মোড়ের পূর্ব পাশের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিশেষ ভূমিকা রাখেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহযুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল, সহ-সভাপতি ও দলিল লেখক মোশাররফ হোসেন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস.এম. সুজন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাসেল মৃধা, গাজীপুর জেলা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *