
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার শ্যামলী শুটিং স্পটে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্যদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে নানান সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও আনন্দ আয়োজন ছিল। প্রেসক্লাবের সদস্যরা তাদের পরিবারসহ দিনটি উপভোগ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
এক সময় উপস্থিত ছিলেন, মাই টিভি প্রতিনিধি মাহবুবুল আলম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভ্রাম্যমান প্রতিনিধি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও যুগান্তরের জয়দেবপুর থানা প্রতিনিধি জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, প্রচার সম্পাদক মিলন শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক দুর্জয়, নির্বাহী সদস্য রোকনুজ্জামান খান, সদস্য আজিজুল রুবেল, আবু জাফর, রাসেল শেখ, সাগর, শেখ রমজান হাসান নূর, সুমন গাজী সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার আমন্ত্রিত সাংবাদিকবৃন্দরা।
উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব নিয়মিত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
