গাজীপুরে কিন্ডারগার্টেন অ‍্যান্ড হাই স্কুল বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভবানীপুর কিন্ডারগার্টেন অ‍্যান্ড হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় অবস্থিত বিদ‍্যালয় প্রাঙ্গনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।

বিদ‍্যালয়ের পরিচালক এস.এম কিবরিয়ার সঞ্চালনার মাধ্যমে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এর মাধ্যমে সকালে অনুষ্ঠাটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এছাড়াও জাতীয় পতাকা উত্তলোন করেন গাজীপুর সদর উপজেলা  জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি শফিকুল ইসলাম সরকার,ক্রীড়া পতাকা উত্তোলন করেন সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ সরকার,একাডেমিক পতাকা উত্তোলন করেন বিদ‍্যালয়টির      পরিচালক ফরিদ আলম মিলিটারি।

এসময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল পর্যায়ের নেতা কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই দিন সকালে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত,গিতাপাঠ,বাইবেল ও জাতীয় সংগীত পরিবষণ করা হয়। সন্ধ্যায় দ্বিতীয় পর্বে নাচ গান সহ বিভিন্ন বিনোদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *