
গাজীপুর প্রতিনিধি: আগামী নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নয়নপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। এতে আরও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য আরাফাত হোসেন রাসেল, ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিবুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইসহাক তালুকদার, সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, এবং সাংগঠনিক সম্পাদক অলিলুর রহমান অলী।
এছাড়া, সভায় অংশ নেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদ শিকদার, সদর উপজেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া ও ইমামুল হোসেন ডালিম, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শেখ ইয়াছির আলী পাশা, জেলা বাউল দলের আহ্বায়ক আলম সরকার, ছাত্রদল নেতা তুষার খান, শুভ মোড়ল, রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির সংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলীয় ঐক্য অটুট রাখার বিষয়ে মতবিনিময় করেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
