শ্রীপুরে বিএনপির মতবিনিময় ও আলোচনা

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মাওনা চৌরাস্তা শ্রমিক দলের নেতা মজনু ফকিরের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাজাহান মোড়ল, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান সজল, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম সরকার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার, শ্রমিক দলের নেতা স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *