
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শ্রীপুর উপজেলা প্রশাসনের ক্ষণিকা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল উদ্দিন মণ্ডল, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেপারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।