
স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদাই দক্ষিণপাড়া গ্রামে যুবদল নেতা শারফুল ইসলামের আয়োজনে বাৎসরিক ওরশ, মিলাদ মাহফিল এবং বাউল গান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত যুবদল নেতা শারফুল ইসলামের বাড়ি সংলগ্ন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক মণ্ডল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদাই হয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সোহেল।
যুবদল নেতা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল কাদের।
যুবদল নেতা শারফুল ইসলাম বলেন, “স্বৈরাচার আওয়ামী সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে তাদের প্রেতাত্মা দোসরদের মিথ্যা মামলায় আমাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। আওয়ামী দোসরদের নির্যাতনের কারণে আমি দীর্ঘদিন বাড়িতে থাকতে পারিনি। আমি স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার এবং আওয়ামী দোসরদের বিচারের দাবি জানাই।”
তিনি আরও বলেন, “আমি আমাদের দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি।”
উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
