আজ কবি দীনা আফরোজের জন্মদিন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

পাবনা সুজানগর প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের পুত্রবধূ, কবি দীনা আফরোজ ১৯৮৫ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে (১৫ই জানুয়ারি) দক্ষিণ ঢাকার রাজাবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর এখানেই বেড়ে ওঠা। তবে মাধ্যমিক পর্যায়ে মুক্তিযোদ্ধা বাবার আকর্ষিক মৃত্যুর পর কয়েকবছর কেটেছে নানাবাড়ি নেত্রকোণায়। পৈতৃক বাড়ি ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। আফরোজা আক্তার দীনা কবির প্রকৃত নাম। পিতা-মাতার তিন সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ট।

উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় কেটেছে ঢাকায়। প্রথমত, ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষে চাকরি করছেন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে। পরবর্তিকালে চাকরির পাশাপাশি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষা বিষয়ে নিয়েছেন উচ্চতর ডিগ্রি। বর্তমানে তিনি ময়মনসিংহ শহরে কর্মরত আছেন।

কবিতার পাশাপাশি তিনি গল্প ও প্রবন্ধ লেখেন। তার লেখা জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে। বর্তমানে দুটি গবেষণাধর্মী বই নিয়ে কাজ করছেন। বই দুটি আগামী বইমেলার আগেই প্রকাশিত হওয়ার প্রত্যাশা করছেন।

প্রথম প্রকাশিত হয় কবিতার বই ‘অনামিকা তুলেছি হেমন্ত আকাশে’ ২০১৬ সালে। পরের বছর প্রকাশিত হয় আরেকটি কবিতার বই। নাম ‘শূন্যতার রঙতুলি’। কবির সর্বশেষ কাব্যগ্রন্থের নাম ‘বিষণ্ণ পোষ্টমাস্টার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *