শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে প্রায় ৩০০ অসহায় ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকারের সঞ্চালনায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিএসসি, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার, আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফাইজুল ইসলাম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার এবং শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আক্তার হোসেন।

এ ছাড়া তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল নেতা মতিউর রহমান সরকার, মাসুদ রানা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *