
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় গাজীপুর জেলা বিএনপির কোষাদক্ষ্য ইসলাম উদ্দিন এর শুভ উদ্বোধনের মাধ্যমে ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি একাদশ বনাম ২ নং ওয়ার্ড বিএনপি একাদশ অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
এসময় ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান সরকার ও ৫নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক বাবলু আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান,সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাঈম মোল্লা,সদর উপজেলা বিএনপির তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন শেখ, জিয়াসাইবার ফোর্সের সদস্য সচিব কাজল আহমেদ রিয়াজ,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হালিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে ৫ নং ওয়ার্ড বিএনপি একাদশ কে ৪-২ গোলের ব্যবধানে ২ নং ওয়ার্ড বিএনপি পরাজিত করে।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
