
রাজশাহীর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় আদালতের জারি করা ১৪৪ ধারা লঙ্ঘন করে বিরোধপূর্ণ সম্পত্তিতে রাতের আঁধারে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে পালপাড়া মহল্লার আহসান হাবিব বাবুলের বিরুদ্ধে।
গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা বিশ্বনাথ চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, আহসান হাবিব বাবুল স্থানীয় বাহিনী এবং বহিরাগত ভাড়াটে লোকজন নিয়ে আদালতের নির্দেশ অমান্য করে রাতে বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। তিনি আরও জানান, তানোর পৌরসভার জেল নম্বর ১৪৪, মৌজা তানোর, আরএস খতিয়ান নম্বর ৩৩৭ এবং প্রস্তাবিত খতিয়ান নম্বর ১৬৫৯-এর ৯৩ শতক জমির মূল মালিক ছিলেন নারায়ণ চন্দ্র দাস। ১৯৭৫ সালের ২১ এপ্রিল তিনি এই জমি শ্রীমতি হারানী রানী দাসের কাছে বিক্রি করেন। পরবর্তীতে ওয়ারিশ সূত্রে জমি তাদের একমাত্র সন্তান নিমাই কান্ত দাসের কাছে যায়। পরে নিমাই কান্ত দাস জমিটি বিশ্বনাথ চন্দ্র সাহার কাছে বিক্রি করেন।
বিশ্বনাথ সাহা আরও বলেন, “আমি জমিতে গেলে আহসান হাবিব বাবুল ভয়ভীতি দেখান। ৬ ডিসেম্বর তিনি জমি জবরদখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে শুরু করেন। আমার বর্গাদার আবুল কালাম বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে।”
অন্যদিকে, আহসান হাবিব বাবুল তার বক্তব্যে বলেন, “আমি এই জমির মূল খতিয়ানের অধিকারী। পর্যায়ক্রমে ১৯৮৪ সালে গোবিন্দ দাসের কাছ থেকে ১১ শতাংশ, ১৯৮৯ সালে বিভুতি ভূষণের কাছ থেকে ৬.৫ শতাংশ এবং ১৯৯০ সালে রঘুনাথ দাসের কাছ থেকে ৭ শতাংশ জমি কিনি। সব মিলিয়ে ২৪.৫ শতাংশ জমি আমি ক্রয় করেছি এবং ১৯৯৩ সালে খারিজ করেছি। এখানে আমি ৪০ বছর যাবৎ বসবাস করছি এবং ১৯৮৪ সাল থেকে এই জায়গায় আমার একটি শ-মিল আছে।”
তিনি আরও বলেন, “বিশ্বনাথ সাহা নিমাইয়ের কাছ থেকে একটি জাল দলিল তৈরি করে আমার জমি দখলের চেষ্টা করছেন। তা না হলে এতদিন তিনি কোথায় ছিলেন? আমি আদালতে আপিল করে ১৪৪ ধারা বাতিল করেছি। এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই।”
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, “উভয় পক্ষই জমির মালিকানা দাবি করে কাগজপত্র উপস্থাপন করছেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আমরা উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলতে বলেছি।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
গাজীপুরের আলোচিত ঝর্ণা হত্যা: আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
- -
“উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য” — গাকৃবি ভিসি
- -
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলেমান হক নিহত
- All Posts
