
বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় বেপরোয়া গতিতে চলা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে একজন পথচারী নিহত ও ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম বুলু মিয়া। তিনি গাজীর দরগাহ এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের ছেলে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে বাসচালক এবং মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সোহেল (২৮) রয়েছেন। সোহেল গাজীর দরগাহ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে আঘাত করে। এরপর পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত বাসের প্রায় ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
