কুড়িগ্রামে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে চার শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে বিএনপির উদ্যোগে মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও মাই টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি মিয়া। তার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, জামিল আহমেদ, রাশেদুল ইসলাম রিপন, হেদায়েত হোসেন এলিচসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *