
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের পাথরাজ সরকারি কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়। সকল শহীদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদারের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদার বলেন, “দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা এবং একটি স্বাধীন দেশ ও লাল-সবুজের পতাকা। আজকের এই দিনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরাজ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন (ভূগোল বিভাগ), মোঃ রুহুল আমিন (সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ), মোছাঃ মেরিনা খাতুন (সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ), মোছাঃ আনজুমান আরা (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ) এবং ক্রিড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন (প্রভাষক, ইসলামের ইতিহাস বিভাগ)। এছাড়াও কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- Latest Posts by বর্তমান বাংলাদেশ ডেস্ক
-
মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসিত মির্জাপুরের দিপঙ্কর
- -
বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাহারের দাবিতে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ
- -
গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রতিবাদে গাকৃবি শিক্ষক সমিতির বিবৃতি
- All Posts
