দোয়ারাবাজার সীমান্ত থেকে ১৮৪৮ কেজি ভারতীয় আপেল উদ্ধার

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগন্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ১৮৪৮ কেজি ভারতীয় আপেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো চোরাকারবারীদের কে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (২৩ নভেম্বর) রাত ০২ টার দিকে এ অভিযান পরিচালনা করে নায়েব সুবেদার ছিদ্দিক এর নেতৃত্বে বিজিবি টহল দলের ১৪ জন সদস্য । সীমান্তের বাগানবাড়ি বিওপির, বাগান বাড়ি গ্রামে এ অভিযান চালিয়ে আপেলের চালানটি উদ্ধার করা হয়।

সুনামগন্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে   বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ি নামক স্থান দিয়ে চুরাকারবারিরা ভারত হতে বিপুল পরিমাণ আপেলের চালান বাংলাদেশ সীমান্তে এনে মজুদ করছে।

এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে আপেল ব্যবসায়ীরা তাদের সাথে থাকা বিপুল পরিমাণ আপেলের কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে টহল দলের বিজিবি সদস্যরা কার্টুন গুলি ক্যাম্পে নিয়ে ১৮৪৮ কেজি ভারতীয় আপেল উদ্ধার করে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় চুরাকারবারী সহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। চুরাকারবারিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *