যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ আটক-২

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২নভেম্বর) রাত ১০টার সময় কায়বা ইউনিয়ানের রাড়িপুকুর এলাকা থেকে তাদের দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের মৃত আবু সামা সরদারের ছেলে জাকির হোসেন (৩০) ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে হারুন আর রশিদ (৩৮)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হামিদুর রহমান ও এএসআই আবু সাঈদসহ পুলিশের একটি চৌকস টিম শার্শা উপজেলা থানাধীন রাড়িপুকুর থেকে সোনাতনকাটীগামী পাঁকা রাস্তার ছোটপুল নামক স্থানে একটি ব্যাগের মধ্যে  থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ঐ দুইজনকে হাতেনাতে আটক করেন।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *