অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক, ৬ মাসের জেল

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক মো. লিটন মিয়া (২৩) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. লিটন মিয়া সদর উপজেলার লতিফপুর বাজার এলাকার মো. মানিক মিয়ার ছেলে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে অটোরিকশা চুরির প্রচেষ্টা ও আক্রমণের দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় রামপুর বাজার এলাকায় স্থানীয় জনতা লিটন মিয়াকে আটক করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডলকে বিষয়টি জানান। তিনি সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মণ্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *