শতবর্ষী বৃক্ষ নিধন ও টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন

বর্তমান বাংলাদেশ ডেস্ক

print news

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের নতুন ভবন নির্মাণে শতবর্ষী বৃক্ষ নিধন ও অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) এর আঞ্চলিক গবেষনা কেন্দ্রের মুল ফটকের সামনে অর্ধশতাধিক পরিবেশকর্মীর অংশগ্রহণে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শতবর্ষী বৃক্ষ রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রিভার এন্ড নেচার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও শ্রীপুর সাহিত্য পরিষদ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উক্ত মানববন্ধনে শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ এর সভাপতিত্বে ও মিশকাত রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফি কামাল, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মহসিন আহমেদ।

শতবর্ষী বৃক্ষকে বাঁচিয়ে রেখে উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তাগিদ দিয়ে আরো বক্তব্য রাখেন পরিবেশবিদ নুরুজ্জামান মাস্টার, যায়যায়দিন ফেন্ডস ফোরাম গাজীপুর সদর উপজেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন, শ্রীপুর এসআরটি’র সভাপতি জুবায়ের আহমেদ, নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *